বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল কাঠমিস্ত্রির

১২ মে ২০২১, ০৭:২১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। তার নাম আব্বাস (২৮)। বুধবার (১২ মে) সকাল ১০টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের মাস্টার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্বাস ওই এলাকার মনুর ছেলে।

স্থানীয়রা জানায়, নিজ বাড়িতে কাঠের কাজ করার সময় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আব্বাস। পরে তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
close