এবার সৌদির আগেই ঈদ উদযাপন করল চাঁদপুরবাসী

১২ মে ২০২১, ০৫:৫৬ PM
ঈদের নামাজ শেষে প্রার্থনা করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা

ঈদের নামাজ শেষে প্রার্থনা করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা © সংগৃহীত

চাঁদপুরের কয়েকটি গ্রামে আজ বুধবার উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফ জামে মসজিদে সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন বর্তমান পীর মুফতি আল্লামা যাকারিয়া চৌধুরী আল মাদানী।

বিশ্বের প্রথম চন্দ্র দর্শনের ‘নির্ভর যোগ্য’ সংবাদের ভিত্তিতে চাঁদপুরের ৪০টি গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে উৎসবমুখর পরিবেশে এদিন উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সে সময় মুসল্লীরা ঈদের জামাতে অংশ নেয়। পরে ক্রমান্বয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তিসহ ৫টি উপজেলার প্রায় ৪০টি গ্রামে আজ ঈদ উদযাপিত হচ্ছে। নামাজ শেষে দেশের শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

পীর মুফতি আল্লামা যাকারিয় চৌধুরী আল মাদানী বলেন, ‘১৯২৮ সার থেকে বিশ্ব মুফতী আল্লামা ইসহাক রহ.কর্তৃক প্রতিষ্ঠিত চাঁদপুর জেলার সার্দ্রা ঐতিহাসিক দরবার শরীফের ধর্মপ্রাণ মুসলমানগণ সর্বপ্রথম নবচন্দ্র দর্শনের নিভরযোগ্য সংবাদের ভিত্তিতে প্রতিবছরই ঈদুল ফিতর, ঈদুল আযহাসহ ধর্মীয় সকল উৎসবাদি পালন করে থাকি।’

আজকের ঈদ উদযাপনের বিষয়ের প্রশ্ন করলে দরবারের বড় পীরজাদা পীর ড. মুফতি বাকী বিল্লাহ মিসকাত চৌধুরী বলেন, ‘গতকাল সোমালিয়া, নাইজার ও পাকিস্তানে চাঁদ দেখেছে। ওই সংবাদ নির্ভরযোগ্য ভিত্তিতে প্রাপ্তহয়ে হানাফী মাজহাবের চূড়ান্ত সিদ্ধান্ত মোতাবেক বুধবার আমরা ঈদুল ফিতর উদযাপন করছি।’

প্রসঙ্গত, প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তিসহ পাঁচ উপজেলার প্রায় ৪০টি গ্রামের মানুষ ঈদ উদযাপন করেন। তবে এবারে সোমালিয়া, নাইজার ও পাকিস্তানে চাঁদ দেখার সংবাদে ঈদ উদযাপন করেছেন তারা। এদিকে এবারে সৌদি আরবে ঈদুল ফিতর পালন করা হবে বৃহস্পতিবার। মঙ্গলবার সৌদি আরবসহ উপসাগরীয় মুসলিম দেশগুলোর কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬