জুমাতুল বিদায় করোনা মুক্তি চেয়ে বিশেষ প্রার্থনার অনুরোধ

০৬ মে ২০২১, ১০:১৭ PM
প্রতীকী

প্রতীকী © ফাইল ছবি

করোনাভাইরাস থেকে মুক্তি চেয়ে শুক্রবার ‘জুমাতুল বিদা’য় মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশসহ সারাবিশ্বে করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতি মহামারি আকার ধারণ করেছে। করোনার সংক্রমণ থেকে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভ, মহামারি পরিস্থিতির দ্রুত উন্নতি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে আগামীকাল ২৪ রমজান, ১৪৪২ হিজরি (৭ মে) পবিত্র জুমাতুল বিদা নামাজ শেষে দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম, মুসল্লি ও মসজিদ কমিটিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজ ধর্মমতে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার পবিত্র জুমাতুল বিদা অর্থাৎ রমজান মাসের শেষ শুক্রবার। দিনটি মুসলিম উম্মাহর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনে জুমার নামাজ আদায়ের জন্য ব্যাকুল থাকেন মুমিন-মুসলমানরা। দয়াময় রবের দরবারে হাজিরা দিয়ে তারা বিগলিত চিত্তে মাগফিরাত কামনা করেন।

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩০%
  • ১৫ এপ্রিল ২০২৬
নতুন তালিকায় ৩৬ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা
  • ১৫ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘লুঙ্গি মিছিল’
  • ১৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে তেলবাহি ৮ ট্যাঙ্কারের গতিপথ পরিবর্তনের দাবি
  • ১৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরো বাড়াবে?
  • ১৫ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ
  • ১৫ এপ্রিল ২০২৬