খালেদা জিয়ার আবেদন পেয়েছি, দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে -আইনমন্ত্রী

০৬ মে ২০২১, ১২:৪৯ PM
আইনমন্ত্রী আনিসুল হক ও খালেদা জিয়া

আইনমন্ত্রী আনিসুল হক ও খালেদা জিয়া © সংগৃহীত

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সুযোগ চেয়ে সরকারের কাছে তাঁর পরিবারের করা আবেদন আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, 'দেশের বাইরে চিকিৎসার বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন পেয়েছি। এখনো আমার কাছে পৌঁছায়নি। ফাইলটি পৌঁছালে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

বৃহস্পতিবার (৬ মে) তিনি এ কথা বলেন। বুধবার দিনগত রাত ১১টার দিকে আবেদনটি মন্ত্রণালয়ে সচিবদের কাছে এসেছে বলে জানান তিনি।

আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার আবেদন আইন মন্ত্রণালয়ে এসেছে। মানবিক দিক বিবেচনা করে যাচাই-বাছাই করে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ সংক্রান্ত একটি আবেদন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় গিয়ে পৌঁছে দেন। আবেদনটি পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে বলে জানা গেছে। সরকারে অনুমতি মিললে আজ বৃহস্পতিবারের (০৬ মে) মধ্যেই খালেদা জিয়াকে লন্ডন নেয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিএনপি চেয়ারপারসন সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সরকারের আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গেই উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন রওনা করবেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়া। বৃহস্পতিবার (৬ মে) যেকোনো সময় তাকে চার্টার্ড বিমানে করে সিঙ্গাপুর হয়ে লন্ডন নেয়া হবে। সঙ্গে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদল এবং পরিবারের সদস্যরাও থাকবেন।

খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বিমানবন্দরে পৌঁছে দেয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে। তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো কোন কিছু প্রকাশ করা হয়নি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশাবাদ প্রকাশ করে বলেছেন, মানবিক কারণে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেবে সরকার।

এর আগে গতকাল সন্ধ্যা ৭টার দিকে এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড সর্বশেষ অবস্থা পর্যালোচনা করে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার সুপারিশ করে। এর পরপরই পরিবারের সদস্যরা একমত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে লিখিত আবেদন করেন।

দেশে ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানে আবারও হামলার কথা ভাবছেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে নারী এমপি হতে দুই বোনের লড়াই
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে মেলা-শোভাযাত্রা, লাঠি খেলাসহ নানান আয়োজন নজরুল বিশ্…
  • ১৩ এপ্রিল ২০২৬
পদোন্নতি পেলেন চাকরি হারানো পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়া
  • ১৩ এপ্রিল ২০২৬
নতুন প্রজন্মেই বাঁচবে বাংলা নববর্ষের ঐতিহ্য
  • ১৩ এপ্রিল ২০২৬