পদ্মায় স্পিডবোট দুর্ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি

০৩ মে ২০২১, ০১:২২ PM
বাল্কহেড ও স্পিডবোটের মধ্যে সংঘর্ষ

বাল্কহেড ও স্পিডবোটের মধ্যে সংঘর্ষ © সংগৃহিত

মাদারীপুরের শিবচরে বাল্কহেড ও স্পিডবোটের মধ্যে ভয়াবহ সংঘর্ষে প্রাণহানির ঘটনা তদন্তে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

মাদারীপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজহারুল ইসলামকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটি সদস্য হিসেবে রয়েছেন- শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), একজন পুলিশ সদস্য, ফায়ার সার্ভিসের একজন সদস্য, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) একজন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একজন।

সোমবার (৩ মে) সকাল সাতটার দিকের বাংলাবাজার ফেরিঘাটের পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছে ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬

শেষ মুহূর্তে বাতিল অ্যাশেজের কনসার্ট
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছেলে আহত
  • ১৮ এপ্রিল ২০২৬
কোচিং বাণিজ্য বন্ধে ব্যবস্থা নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপি বরাবরই তাদের সঙ্গে যোগ দিতে বলছে, গুঞ্জন নিয়ে খোলামে…
  • ১৮ এপ্রিল ২০২৬
বুটেক্সে থিসিস ও ইন্টার্নে নগণ্য বাজেট: ভোগান্তিতে শিক্ষার্…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ ৩ শিক্ষার্থীকে স্থানী…
  • ১৮ এপ্রিল ২০২৬