পু‌লি‌শের পেজে মেসেজ করে পাওনা ৬ মাসের টিউশনির টাকা উদ্ধার

২৯ এপ্রিল ২০২১, ০২:০৫ PM

© ফাইল ফটো

বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে মেসেজ করে পাওনা ৬ মাসের টিউশনির টাকা উদ্ধার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। বুধবার (২৮ এপ্রিল) পুলিশের এআই‌জি (মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স) মো. সো‌হেল রানা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, রাজশাহী মেট্টোপলিটন পুলিশের বোয়ালিয়া থানা এলাকায় এক ব্যক্তির সন্তানকে ছয় মাস টিউশনি পড়িয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। কিন্তু দিবো দিবো করেও তার টিউশন ফি ছয় মাস ধরে দিচ্ছিলেন না ওই ছাত্রের অভিভাবক। ছাত্রটি টাকা চাইতে গেলে তার সাথে বাক বিতণ্ডা হয় অভিভাবকের।

সম্প্রতি ওই শিক্ষার্থী বিষয়টি বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত “বাংলাদেশ পুলিশ ফেসবুক পেজ”-এ মেসেজের মাধ্যমে জানায়। পরে মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং ভুক্তভোগী শিক্ষার্থীকে বোয়ালিয়া থানায় বিষয়টি রিপোর্ট করতে পরামর্শ দেয় এবং বোয়ালিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণকে সমস্যাটি সমাধানে আইনি উদ্যোগ নিতে নির্দেশনা দেয়। এরপর বোয়ালিয়া থানা পুলিশ বিষয়টির দ্রুত সমাধানে উদ্যোগী হয়।

অনুসন্ধানে পুলিশ জানতে পারে, আর্থিক সঙ্গতি থাকা সত্ত্বেও অভিভাবক ওই ছাত্রের টিউশন ফি পরিশোধ করছিলেন না।

পরে বোয়ালিয়া থানা পুলিশের উদ্যোগে উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে ছাত্রটি তার ছয় মাসের টিউশনির টাকা বুঝে পায়।

টাকার পাওয়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্…
  • ২৭ জুলাই ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার আরোহী দুই বোনসহ ৩ জনের
  • ২৭ জুলাই ২০২৬
প্রো-ভিসি ও ট্রেজারার পেতে যাচ্ছে ১৮ বিশ্ববিদ্যালয়
  • ২৭ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
  • ২৭ জুলাই ২০২৬
অভিনয় জগতে নাম লেখালেন রোনালদো
  • ২৭ জুলাই ২০২৬
এক গোলেই আলোচনায় তনকারা, বার্সায় নতুন তারকার আগমন?
  • ২৭ জুলাই ২০২৬