করোনায় প্রাণ হারালেন আবৃত্তিশিল্পী ফারজানা দিনা

২৬ এপ্রিল ২০২১, ১২:১৫ PM
ফারজানা ইসলাম দিনা

ফারজানা ইসলাম দিনা © ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের অর্থ সম্পাদক ও আবৃত্তিশিল্পী ফারজানা ইসলাম দিনা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার দিবাগত রাত ৩টায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে করোনা পজিটিভ হওয়ার পর তাকে গত ৯ এপ্রিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দিনার স্বামী, আবৃত্তিশিল্পী শহিদুল ইসলাম নাজুও চিকিৎসাধীন ছিলেন।

পরে নাজু সুস্থ হয়ে উঠলেও দিনার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। ওই দিনই অবস্থার আরও অবনতি হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) নেওয়া হয়।

রবিবার রাতে চিকিৎসক ভেন্টিলেশন সাপোর্ট খুলে নিয়ে ফারজানা দিনাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগ: করোনা
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬