টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে যুবকের আত্মহত্যা

২৫ এপ্রিল ২০২১, ১১:২৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহিত

টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে আব্দুল খালেক (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (২৪ এপ্রিল) ভোলার তজুমদ্দিন উপজেলার আড়াইলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত আব্দুল খালেক উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ আড়াইলিয়া গ্রামের আবু কালামের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল খালেক প্রায় এক বছর আগে বিয়ে করেন। বিগত ৪-৫ মাস আগে থেকে তার মূত্র থলিতে ব্যথা করলে তিনি বরিশাল গিয়ে ডাক্তার দেখান। সে সময় ৩টি পাথর ধরা পরে। কিছুদিন হলো বরিশালের এক চিকিৎসক একটি পাথর বের করে পাইপ লাগিয়ে দেন এবং বাকি পাথর বের করার জন্য আবারও যেতে বলেন।

কিন্তু টাকার অভাবে আব্দুল খালেক বরিশাল যেতে পারেন না। কয়েকদিন ধরে আবার ব্যথা শুরু হয় খালেকের। শুক্রবার থেকে তার ব্যথা বেড়ে যায়। এতে রাতে তিনি ঘুমাতে পারেন না। সারারাত ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকেন। শনিবার দুপুরে তার মা-বাবা ও স্ত্রী অন্যের জমিতে ডাল ও মরিচ তুলতে যান। এই সুযোগে তিনি স্ত্রীর ওড়না আড়ার সাথে পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বিষয়টি নিশ্চিত করে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত (ওসি) এসএম জিয়াউল হক জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬