আরমানিটোলায় অগ্নিকাণ্ডে মৃত্যুসংখ্যা বেড়ে ৫জন

২৫ এপ্রিল ২০২১, ১১:১১ AM
আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড

আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড

রাজধানীর পুরান ঢাকার বংশালে বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলা খেলার মাঠের পাশে হাজী ম্যানশনের ৬ষ্ঠ তলায় একটি কেমিক্যাল গোডাউনের অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা ৫ জনে দাঁড়িয়েছে।

রবিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন অগ্নিকাণ্ডে আহত সাফায়েত (২৮)।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আইসিইউতে এখনও চারজন রয়েছেন। অন্যরা পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন।’

এর আগে শুক্রবার অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়। তারা হলেন-ইডেন মহিলা কলেজের ছাত্রী সুমাইয়া আক্তার (২২), ওই ভবনের নিরাপত্তাকর্মী ওয়ালীউল্ল্যাহ ও রাসেল এবং আরেকজন।

গত শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে রাজধানীর পুরান ঢাকার বংশালে বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলা খেলার মাঠের পাশে একটি ছয়তলা ভবনের নিচতলার কেমিক্যাল গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ট্যাগ: মৃত্যু
সুস্থ আছেন মুস্তাফিজ? যা জানালেন শরিফুল
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিলেন তিন সংগঠনের যে ৪৪ নেতাকর্মী
  • ১৯ এপ্রিল ২০২৬
ভুক্তভোগী শিক্ষার্থীদের ফল আবার প্রকাশের সিদ্ধান্ত
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রাথমিকের কারিকুলামে যুক্ত হতে পারে সাংস্কৃতিক কার্যক্রম
  • ১৯ এপ্রিল ২০২৬
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে বিভিন্ন গ্রেডে চ…
  • ১৯ এপ্রিল ২০২৬
খাগড়াছড়িতে হাম-রুবেলা ক্যাম্পেইন, টিকার আওতায় আসবে ৭৯ হাজার…
  • ১৯ এপ্রিল ২০২৬