আমি আইনজীবী, গলায় আইডি কার্ড, পুলিশ বললেন— মুখ দিয়ে বলেন (ভিডিও)

২০ এপ্রিল ২০২১, ০৩:৩৭ PM
 আইনজীবী ও পুলিশের বাগবিতণ্ডার

আইনজীবী ও পুলিশের বাগবিতণ্ডার © ছবি : সংগৃহীত

এবার নারগিস পারভীন মুক্তি নামে এক আইনজীবী ও পুলিশের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। ওই আইনজীবীর কর্মস্থল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) প্রবেশের সময় মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। 

সোমবার (১৯ এপ্রিল) আইনজীবী নারগিস ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাগবিতণ্ডার ১ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, আইনজীবী ঢাকার সিএমএম আদালত চত্বরে প্রবেশের সময় পুলিশ তার পরিচয় জিজ্ঞেস করলে আইনজীবী উত্তরে বলেন, আপনি দেখেন না আমি কে? আমার গলায় আইডি কার্ড রয়েছে। আপনি সিএমএম-এর কাছে জিজ্ঞেস করেন।

এরপরও পুলিশ তাকে পাল্টা জিজ্ঞেস করেন, আপনি মুখ দিয়ে বলেন। আমি সিএমএম-এর কাছে কী জিজ্ঞেস করব? 

এরপর আইনজীবী বলেন, আপনি বুঝচ্ছেন না আমি আইনজীবী। আমার গলায় কার্ড আছে। আবারো পুলিশ পাল্টা প্রশ্ন ছুঁড়ে ব্বলেন, আপনার কার্ডটা কী আপনি বলেন?  আপনি আইনজীবী আমি কেমনে বুঝব? 

এ প্রশ্নে আইনজীবী বিরক্ত হয়ে জানতে চান, কেন আপনি বুঝতে পারছে না আমি আইনজীবী? এর উত্তরে পুলিশ বলেন, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? চিল্লান কেন বাবা? 

আইনজীবী বলেন, আমি বলছি আমি আইনজীবী। শারীরিকভাবে সুস্থ না। আমি অসুস্থ। তারপরেও আমার সাথে তর্ক করছে। 

এরপর আরেক আইনজীবী এসে বলেন, উনি এখানের সিনিয়র আইনজীবী। আমাদের ভার্চুয়াল কোর্ট চলছে। এরপর একাধিক আইনজীবী এসে ঘটনার রেশ টানেন। 

পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার প্রসঙ্গে আইনজীবী নারগিস পারভীন মুক্তি বলেন, ‘আমি গতকাল (সোমবার) ভার্চুয়াল কোর্টে শুনানির জন্য বাসা থেকে বের হই। আমাকে একবার পোস্তগোলা ব্রিজের সামনে পুলিশ সিএনজি থেকে নামিয়ে দেয়। তারপর আমি অনেক পথ হেঁটে রিকশা নিয়ে রায় সাহেব বাজারের সামনে এলে আবারও রিকশা থেকে নামিয়ে দেয় পুলিশ। এরপর হেঁটে সিএমএম আদালতের মেইন গেটের সামনে আসি। তখন আমাকে ভেতরে ঢুকতে দেয় না পুলিশ। জিজ্ঞেস করে আমি কে? অথচ আমার গলায় আইনজীবীর আইডি কার্ড। আমি ওই পুলিশকে বারবার বললাম আমি আইনজীবী, আমার গলায় আইডি কার্ড রয়েছে। তাছাড়া আমি অসুস্থ, অনেক পথ হেঁটে এসেছি। তারপরও আমাকে এভাবে তর্কে জড়ালেন।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের আদালত ভার্চুয়াল হলেও আদালতের পেপারস, ডকুমেন্টস শারীরিক স্বাস্থ্যবিধি মেনে আদালতে জমা দিতে হয়। সে ক্ষেত্রে আমাদের আদালতে যেতে হয়। আমার প্রশ্ন, আইনজীবীদের আইডি কার্ড সঙ্গে থাকার পরেও পুলিশ কেন এত হয়রানি করবে?’ 

এদিকে, রোববার (১৯ এপ্রিল) রাজধানীর এলিফ্যান্ট রোডে সরকারি বিধিনিষেধের পঞ্চম দিনে মুভমেন্ট পাস নিয়ে বাগবিতণ্ডায় জড়ান চিকিৎসক, ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তা। এদিন দুপুরে তিন পক্ষের বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিও পক্ষে-বিপক্ষে বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনা চলছে।

ট্যাগ: ভাইরাল
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ০১ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত, বাংলাদেশে কবে?
  • ০১ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
মোজতবা খামেনি কোথায় আছেন, জানালেন রুশ রাষ্ট্রদূত
  • ০১ এপ্রিল ২০২৬
টানা তিন দফায় বাড়ল সোনার দাম, আজ ভরি কত?
  • ০১ এপ্রিল ২০২৬
কোন সময় ঘুমালে রোগের ঝুঁকি বাড়ে?
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence