ডাক্তার-ম্যাজিস্ট্রেট-পুলিশকাণ্ড ভুল বোঝাবুঝি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯ এপ্রিল ২০২১, ১১:১৮ PM
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল © ফাইল ছবি

‘মুভমেন্ট পাস’ ও ‘আইডি কার্ড’ নিয়ে রাজধানীর এলিফ্যান্ট রোডে চিকিৎসক, ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তার বাগবিতণ্ডা ভুল বোঝাবুঝি হয়েছে বলে জনিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সোমবার রাতে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ এবং ডাক্তার যেটি করেছেন, এটি ভুল বোঝাবুঝি। আমার মনে হয়, ভুল বোঝাবুঝির জন্যই এটি হয়েছে। সবাই আরেকটু সংযত হলেই পারতেন, এটি হলো আমার কথা।

তিনি বলেন, আমার কাছে এখনও লিখিত কিংবা কোনোকিছু আসেনি। আমি যতটুকু ভিডিও দেখেছি ফেসবুকে; আমার কাছে মনে হলো দুই পক্ষই সংযত আচরণ করলে ভালো হতো। তাহলে এ ঘটনার অবতারণা হতো না।

পড়ুন: ডাক্তার-পুলিশ-মেজিস্ট্রেটের ঝামেলা কি শ্রমিক মারার আলোচনাকে ঢাকার জন্য?
পড়ুন: ‘নিশ্চিত ওনাদের মুক্তিযোদ্ধা বাবারা লজ্জা পেয়েছেন’

এর আগে গত রবিবার (১৮ এপ্রিল) রাজধানীর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করা ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী সচিব শেখ মামুনুর রশিদ ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ কাইয়ুমের সঙ্গে বাগবিতণ্ডা হয় ডা. সাঈদা শওকত জেনির। তাদের বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ইরানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে চীন
  • ১১ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বন বিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ জব্দ
  • ১১ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি 
  • ১১ এপ্রিল ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদ…
  • ১১ এপ্রিল ২০২৬
হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২৭ শিশু ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
close