জুনায়েদ আল হাবীব ৭ দিনের রিমান্ডে

১৮ এপ্রিল ২০২১, ০৪:২২ PM
জুনায়েদ আল হাবীব

জুনায়েদ আল হাবীব © ফাইল ফটো

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত এ আদেশ দেন।

২০১৩ সালের নাশকতার মামলায় আজ তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গতকাল শনিবার রাজধানীর বারিধারা থেকে আলোচিত বক্তা জুনায়েদ আল হাবিবকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২০১৩ সালে হেফাজতের সহিংসতার ঘটনায় একাধিক মামলা রয়েছে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬