দেশের ৮ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৭ এপ্রিল ২০২১, ০৪:৫৩ PM
বজ্রসহ বৃষ্টি

বজ্রসহ বৃষ্টি © প্রতীকী ছবি

দেশের আট বিভাগীয় অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও পাঁচ অঞ্চলে তাপ প্রবাহের পূর্বাভাস দেয়া হয়েছে।

শনিবার এক পূর্বাভাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়াও ঢাকা, রাজশাহী, খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

দেশের সর্বাধিক তাপমাত্রা গত ২৪ ঘণ্টায় ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তাকেন্দ্র স্থাপনে ডিপিডিটি–ড্যাফোডি…
  • ০৮ এপ্রিল ২০২৬
চিকিৎসক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢামেক হাসপাতালে জরুরি বৈঠক শুরু
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন
  • ০৮ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইর…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্…
  • ০৮ এপ্রিল ২০২৬
রুয়েটে তৃতীয় পর্যায়ের ভর্তি শেষেও ফাঁকা ১১৪ আসন
  • ০৮ এপ্রিল ২০২৬
close