মুভমেন্ট পাস লাগবে না যাদের

১৫ এপ্রিল ২০২১, ০২:২৭ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে সারা দেশে ৮ দিনের লকডাউন চলছে। এজন্য জরুরি প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। তবে এমন পরিস্থিতিতেও জরুরি সেবা খাতসহ ব্যাংক, শিল্পকারখানা ও হাসপাতাল খোলা রয়েছে।

এমতাবস্থায় এক স্থান থেকে অন্য স্থানে গমনের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করেছে পুলিশ। তবে জরুরি সেবার সঙ্গে জড়িত অনেকে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। ফলে মুভমেন্ট পাস কাদের লাগবে আর কাদের লাগবে না তা নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এমন অবস্থায় কাদের চলাচলে মুভমেন্ট পাস লাগবে না তা জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শুধু পরিচয়পত্র প্রদর্শন করে কর্মস্থলে আসা-যাওয়া করতে পারবেন তারা।

মুভমেন্ট পাস লাগবে না যাদের

ডাক্তার, নার্স, মেডিকেল স্টাফ, কোভিড টিকা/চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তি/স্টাফ, ব্যাংকার, ব্যাংকের অন্যান্য স্টাফ, সাংবাদিক, গণমাধ্যমের ক্যামেরাম্যান, টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী, বেসরকারি নিরাপত্তাকর্মী, জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তা/কর্মচারী, অফিসগামী সরকারি কর্মকর্তা, শিল্পকারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস, ডাকসেবা, বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সঙ্গে জড়িত ব্যক্তি/কর্মকর্তা, বন্দর–সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা।

চেকপোস্টে দায়িত্ব পালন করা যেসব পুলিশ সদস্যদের এ বিষয়ে জরুরি ভিত্তিতে ব্রিফিং করার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।

ইরানে আবারও হামলার কথা ভাবছেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে নারী এমপি হতে দুই বোনের লড়াই
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে মেলা-শোভাযাত্রা, লাঠি খেলাসহ নানান আয়োজন নজরুল বিশ্…
  • ১৩ এপ্রিল ২০২৬
পদোন্নতি পেলেন চাকরি হারানো পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়া
  • ১৩ এপ্রিল ২০২৬
নতুন প্রজন্মেই বাঁচবে বাংলা নববর্ষের ঐতিহ্য
  • ১৩ এপ্রিল ২০২৬
বাবা-মা কর্মস্থলে, আমগাছে কিশোরীর মরেদহ
  • ১৩ এপ্রিল ২০২৬