স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা, ২৪ জনকে জরিমানা

অভিযান পরিচালনার মুহূর্ত

অভিযান পরিচালনার মুহূর্ত © টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়ায় স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা ও মুখে মাস্ক না থাকায় ২৪ জনকে ৭ হাজার ৮৪০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ এপ্রিল) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বটতলী স্টেশনের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম চৌধুরী।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, সরকারি স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে না চলায় ২৪ জনকে সংক্রমাক রোগ নিয়ন্ত্রণ আইনে জরিমানা করে সতর্ক করা হয়েছে। প্রশাসনের তদারকিমূলক এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ দেলোয়ার হোসেন ও উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী ।

ঢাকা বোট ক্লাবে চাকরি, নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ
  • ১১ এপ্রিল ২০২৬
ইরানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে চীন
  • ১১ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বন বিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ জব্দ
  • ১১ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি 
  • ১১ এপ্রিল ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদ…
  • ১১ এপ্রিল ২০২৬
close