'নিজেও বাচুন আলেমদের ইজ্জতও আর জলাঞ্জলি দিয়েন না প্লিজ': মামুনুলকে নিয়ে ভক্তের পোস্ট

০৯ এপ্রিল ২০২১, ১২:৩৯ AM
শফকত হোসাইন চাটগামী ও মামুনুল হক

শফকত হোসাইন চাটগামী ও মামুনুল হক © সংগৃহীত

হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের ফেসবুক লাইভ নিয়ে শফকত হোসাইন চাটগামী নামে এক ব্যক্তির পোস্ট ভাইরাল হয়েছে। তিনি চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা। তিনি মাদ্রাসাছাত্র ছিলেন ও দারুল কারীম মাদ্রাসা বাঁশখালীতে কর্মরত রয়েছেন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে মামুনুল হকের প্রকাশিত লাইভ দেখে বেশ বিরক্ত ভরেই ফেসবুক পোস্টের মাধ্যমে মন্তব্য জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় করা তার পোস্টটি মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

শফকত হোসাইন চাটগামী ফেসবুক পোস্টে লেখেন, 'হুজুর! দয়া করে আপনার লাইভ লাইভ খেলা বন্ধ করেন, এসব আর ভালো লাগে না!' তার ফেসবুক পোস্টটি হুবহু ধরে হলো,

হুজুর! দয়া করে আপনার লাইভ লাইভ খেলা বন্ধ করেন, এসব আর ভাল লাগে না!
#শফকত হোসাইন চাটগামী
এবার নিজেই প্রকাশ করে দিলেন, আমেনা তৈয়বা প্রথম স্ত্রী আর জান্নাত আরা ঝর্ণা ২য় স্ত্রী। ভাইরাল ভিডিও আর ছবিগুলো ২য় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার।
তার মানে কোন কোন অতি ভক্তরা যে বোরকার রং, বাথরুমে কেন ভিডিও রেকর্ড, ছাত্রলীগ নেতার স্ত্রীর ছবি বলে ফেসবুক মাতিয়েছিল আজ সবার মুখে চুনকালি লাগিয়ে দিলেন!
তাছাড়া কল রেকর্ডগুলো নিয়েও ভক্তদের নানা লেখালেখি এক প্রকার মাটি করে দিলেন তিনি। কল রেকর্ডগুলোও তার নিজের। এটি ফাঁস করার কারণে প্রাইভেসি নষ্ট করার অপরাধে মামলা করবেন তিনি। এসব কথা আজকের লাইভেই স্বীকার করেছেন হুজুর!!!
#আমরা বলছিলাম, কল রেকর্ড বানানো, তিনি বললেন এগুলো তার নিজস্ব বিষয়, ফাঁস কারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। তার মানে ফাঁস হওয়া কল রেকর্ডগুলো সত্য।
আমরা বলেছিলাম, নীল বোরকাওয়ালী পতিতা বা ছাত্রলীগ নেতার বউ! তিনি বললেন, তার স্ত্রীর ছবি যারা ফাঁস করেছে তাদের বিরুদ্ধেও মামলা করবেন। কালো বোরকা বলেন আর নীল বোরকা বলেন মহিলা একজনই।
তবে পরিস্থিতির কারণে ২য় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার নাম না বলে প্রথম স্ত্রীর নাম আমেনা তৈয়বা বলেছিল। রিসোর্টের বালামেও আমেনা তৈয়বা লিখেন। মোটামোটি আমরা যা বলছিলাম সেগুলো নাকচ করে হুজুর ৭১ টিভির গুলোই আজকের লাইভে স্বীকার করে নিলেন, তাই নয় কি!!
আসলে এই মুহুর্তে আপনি যত কম কথা বলেন ততই নিরাপদ। নিজেও বাচুন আলেম ওলামার ইজ্জতও আর জলাঞ্জলি দিয়েন না প্লীজ!!"

ট্যাগ: ভাইরাল
মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ নিষিদ্ধ ঘোষি…
  • ০১ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ০১ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত, বাংলাদেশে কবে?
  • ০১ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
মোজতবা খামেনি কোথায় আছেন, জানালেন রুশ রাষ্ট্রদূত
  • ০১ এপ্রিল ২০২৬
টানা তিন দফায় বাড়ল সোনার দাম, আজ ভরি কত?
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence