আজান দিতে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

০৮ এপ্রিল ২০২১, ১২:১৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মসজিদে আজান দিতে গিয়ে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ এপ্রিল) মাগরিবের আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। পিরোজপুরের ইন্দারকান্দিতে এই ঘটনা ঘটে।

নিহত মুয়াজ্জিনের নাম আজিজ শিকদার। সে উপজেলার গাবগাছিয়া গ্রামের মৃত কাশেম আলী শিকদারে ছেলে। আজিজ শিকদার শিকদারবাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার মাগরিবের আজান দিতে গিয়ে মাইকের মাউথপিস স্পর্শ করতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মসজিদের মেঝোতে পড়ে যান। পরে অন্য মুসল্লিরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে ইন্দুরকানি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক গাজী বলেন, আজিজ শিকদারের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হয়েছে।

ট্যাগ: মৃত্যু
কাল সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু, ভিডিওবার্তায় অভিভ…
  • ১৯ এপ্রিল ২০২৬
‘ছাত্রলীগ করলেও এনসিপিতে যাওয়া যাবে’ নীতির সমালোচনায় রাশেদ
  • ১৯ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
মতলব উত্তরে কৃষিজমিতে অবৈধ ইটভাটা, বাড়ছে পরিবেশ ঝুঁকি
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেল নিয়ে সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন …
  • ১৯ এপ্রিল ২০২৬
ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
  • ১৯ এপ্রিল ২০২৬