দেশে নৌদুর্ঘটনা হ্রাস পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

০৭ এপ্রিল ২০২১, ০৪:০২ PM
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান © ফাইল ছবি

দেশে নৌদুর্ঘটনা হ্রাস পাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, আগে যেকোনো ছুটির সময় বিভিন্ন রুটে অসংখ্য নৌদুর্ঘটনা ঘটত। এখন তা অনেকাংশেই কমে গেছে। বুধবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২১’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নদীমাতৃক ও সমুদ্র উপকূলীয় বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে নৌপরিবহনের গুরুত্ব অপরিসীম। আমাদের এ অর্জনকে সুসংহত ও টেকসই করতে হবে। নদীবেষ্টিত বাংলাদেশে নৌ-নিরাপত্তা সপ্তাহ পালনের গুরুত্বও অপরিসীম।

তিনি বলেন, দুর্ঘটনামুক্ত নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলা অধিদফতরের অন্যতম প্রধান দায়িত্ব। জানমালের নিরাপত্তার জন্য অধিদফতর থেকে বেশকিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নৌপরিবহনের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ সেক্টরের নৌযান সার্ভে ও রেজিস্ট্রেশন প্রতিবেদনসহ জাহাজের নাবিকদের সব তথ্য ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হচ্ছে। সরকারের বাস্তবমুখী পদক্ষেপের কারণে নৌপরিবহন খাত দুর্বার গতিতে এগিয়ে চলছে।

মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন শেষ…
  • ২১ এপ্রিল ২০২৬
এলএনজি টার্মিনাল বিকল, ঢাকার যেসব এলাকায় কম থাকবে গ্যাসের চ…
  • ২১ এপ্রিল ২০২৬
মড়কে মুরগিশূন্য পোল্ট্রি খামার—বার্ড ফ্লু বলছেন খামারি, ভাই…
  • ২১ এপ্রিল ২০২৬
সংসদে স্বামী যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • ২১ এপ্রিল ২০২৬
রাতভর অবরোধের পর পরীক্ষায় বসল সেই ৬৫ এসএসসি পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬