লঞ্চডুবির ঘটনায় আরো ৫ মরদেহ উদ্ধার, মৃত্যু বেড়ে ৩৫

০৬ এপ্রিল ২০২১, ১১:৫৩ AM
উদ্ধার অভিযান

উদ্ধার অভিযান © টিডিসি ফটো

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চ ডুবির ঘটনায় শিশুসহ আরো ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫ জনে।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের সদস্যদের কাছে মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সদর নৌ-থানার পরিদর্শক শহিদুল আলম জানান, শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় সকালে শিশুসহ আরও পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

গ ত রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় সাবিত আল হাসান নামে লঞ্চটি অর্ধশত যাত্রী নিয়ে ডুবে যায়। পরে রাতভর অভিযান চালিয়ে উদ্ধারকর্মীরা রোববার রাতে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন। এরপর গত দুইদিন উদ্ধার অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত আরো ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আমাদের সিদ্ধান্ত পছন্দ-অপছন্দ যাই হোক, দোয়া করবেন
  • ১৯ এপ্রিল ২০২৬
আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৯ এপ্রিল ২০২৬
আপনি মুহসিন হলের ভাইদেরকে সময় বেশি দিচ্ছেন: সংসদে ডেপুটি স্…
  • ১৯ এপ্রিল ২০২৬
টোকিওতে বৈশাখী মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ড. সবুর …
  • ১৯ এপ্রিল ২০২৬
লিজেন্ড অব রূপগঞ্জে লিটন-মিরাজ, লক্ষ্য শিরোপা খরার অবসান
  • ১৯ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় টিকটক, অধ্যক্ষকে স্মারকলিপি দিল শিবির
  • ১৯ এপ্রিল ২০২৬