সোমবার থেকে লঞ্চ চলাচল বন্ধ

০৩ এপ্রিল ২০২১, ১০:১৩ PM
সদরঘাট লঞ্চ টার্মিনাল

সদরঘাট লঞ্চ টার্মিনাল © ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে লকডাউনের ঘোষণা দেওয়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) সকাল ৬টা থেকে লঞ্চসহ সব ধরনের যাত্রীবাহী নৌযান বন্ধ থাকবে। তবে এসময়ে পণ্যবাহী নৌযান চালু থাকবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক শনিবার (৩ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ।

এর আগে করোনাভাইরাসের কারণে আগামী ৫ এপ্রিল থেকে দেশের সব অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানায় সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি)। এছাড়া যাত্রীবাহী ট্রেন চলাচলও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। তবে মালবাহী ট্রেন চলবে।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, করোনা পরিস্থিতিতে আগামী সোমবার থেকে সারাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে শিল্প কলকারখানা শর্ত সাপেক্ষে চালু থাকতে পারে বলে তিনি জানান।

ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ডোনাল্ড ট্রাম্প
  • ১৫ এপ্রিল ২০২৬
ঘুরে দাঁড়ালেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেই বাদ পড়ল…
  • ১৫ এপ্রিল ২০২৬
চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬