প্রতিবেশীকে সাহায্য করতে যেয়ে স্কুলছাত্রের অকালে মৃত্যু

০১ এপ্রিল ২০২১, ১১:০৩ PM

© প্রতীকি ছবি

প্রতিবেশীর বাড়ির বৈদ্যুতিক হোল্ডার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাব্বি (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের ফাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি গোদাগাড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র এবং ফাসপাড়া গ্রামের দবিরুল ইসলামের ছেলে।

সেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, প্রতিবেশী রুবেলের বাড়িতে বিদ্যুৎ লাইনের সমস্যা দেখা দিলে তা ঠিক করতে রাব্বিকে ডেকে নিয়ে যায় ওই বাড়ির লোকজন। বৈদ্যুতিক হোল্ডার ঠিক করার সময় তারের সঙ্গে জড়িয়ে পড়ে রাব্বি। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) খাইরুল ইসলাম ডন বলেন, ঘটনার কথা তারা অবগত হয়েছেন। ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ: মৃত্যু
জেনে নিন জনপ্রিয় ৭টি স্কলারশিপ সম্পর্কে
  • ১৯ এপ্রিল ২০২৬
ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় ড্যাফোডিলের ‘এআই হ্যাকাথন ২০…
  • ১৯ এপ্রিল ২০২৬
সোমবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দিল ইরান 
  • ১৯ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর
  • ১৯ এপ্রিল ২০২৬
‘১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে হায় হায় করছে এসএসসি পরীক্ষার্থীরা’
  • ১৯ এপ্রিল ২০২৬
সাজেদা ফাউন্ডেশনে চাকরি, আবেদন আগামীকাল পর্যন্ত
  • ১৯ এপ্রিল ২০২৬