পুলিশ সদস্যদের কলা খাওয়ানোর ছবি ভাইরাল

২৯ মার্চ ২০২১, ০৯:৫৭ AM

© সংগৃহীত

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ঘুরছে। গতকাল রোববার (২৮ মার্চ) নরসিংদীতে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে পুলিশ সদস্যদের কলা খাইয়েছেন হরতালকারী। ভাইরাল হয়েছে এ কলা দেয়ার দৃশ্য। একই সঙ্গে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ঘোড়ায় চড়ে সড়ক অবরোধের দৃশ্যও ভাইরাল হয়েছে।

গতকাল নরসিংদীতে বেলা ১১টার দিকে কয়েকশ' হেফাজত কর্মী ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর জেলখানার মোড়ে অবস্থান নেয়। তারা সড়কের উপর বসে রাস্তায় অবরোধ সৃষ্টি করে। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় একটি অ্যাম্বুলেন্স ভাংচুর করে হেফাজত কর্মীরা।

এরই একপর্যায়ে হেফাজতে ইসলামী কর্মীরা আইনশৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কলা এগিয়ে দেন। দৃশ্যটি ক্যামেরা বন্দি হয়ে এখন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

অন্যদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হেফাজত কর্মীদের সঙ্গে কথা বলার পর দুপসদর মডেল থানার ওসি তদন্ত আতাউর রহমান বলেন, হরতাল চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পুলিশ সদস্যদের কলা দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি নিজ চোখে দেখিনি। তবে কেউ যদি এগিয়ে কলা দেয় বা নেয় এটি তো তেমন বড় কোনো বিষয় নয়।

ট্যাগ: ভাইরাল
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স…
  • ০১ এপ্রিল ২০২৬
পে-স্কেলের বাস্তবায়ন দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা সরকারি ক…
  • ০১ এপ্রিল ২০২৬
হামসহ ১০ রোগের টিকা সংকট, দ্রুত সমাধানের আশ্বাস স্বাস্থ্য স…
  • ০১ এপ্রিল ২০২৬
যে শর্তে যুদ্ধ শেষ করতে চায় ইরান
  • ০১ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ৯ শিশুর শরীরে হাম সনাক্ত, হাসপাতালে ভর্তি ৫
  • ০১ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence