ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অগ্নিসংযোগ, ওসিসহ আহত ৫

২৮ মার্চ ২০২১, ০৫:৩৫ PM

© ফাইল ফটো

হেফাজতে ইসলামের ডাকা হরতালে ব্রাহ্মণবাড়িয়া সদরের খাঁটিহাতা থানায় অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা। রোববার (২৮ মার্চ) দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে থানাটিতে এই ঘটনা ঘটে।

এ সময় থানার বাইরে থাকা একটি পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে হেফাজতের নেতাকর্মীরা বিক্ষোভ করছিলেন। একপর্যায়ে তারা অতর্কিত হামলা করেন হাইওয়ে থানায়। এসময় থানার সামনে থাকা একটি গাড়িতে ও থানায় তারা অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় আমিসহ পাঁচজন আহত হয়েছি।

ট্যাগ: ওসি
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
close