মৌলবাদীদের রাস্তায় নামিয়েছে বিএনপি: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

২৭ মার্চ ২০২১, ০৪:৫৩ PM
বক্তব্য রাখছেন খালিদ মাহমুদ চৌধুরী

বক্তব্য রাখছেন খালিদ মাহমুদ চৌধুরী © সংগৃহীত

সারা দেশে মৌলবাদীদের রাস্তায় নামিয়েছে বিএনপি। তবে এটি তাদের ভুল রাজনীতি। মৌলবাদীদের রাস্তায় নামিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রা থামিয়ে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার (২৭ মার্চ) দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ‘বাংলাদেশের এক অনন্য অজর্ন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌপ্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫-এ সপরিবারে জাতির পিতাকে হত্যার পর বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ব্যর্থ চেষ্টা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আজ উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেন, সেতাবগঞ্জ পৌর মেয়র মো. আব্দুস সবুর, উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী, সহ সভাপতি মো. জাফরুল্লা প্রমুখ।

রামেকে হাসপাতালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু, ভর্তি ৯৮
  • ৩১ মার্চ ২০২৬
৩ বিশ্ববিদ্যালয়ের পর গুচ্ছে ফার্স্ট হওয়া ঐশি ঢাবিতেই পরীক্ষ…
  • ৩১ মার্চ ২০২৬
শহীদ মুগ্ধের বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক …
  • ৩১ মার্চ ২০২৬
ফ্যাসিস্টের যন্তর-মন্তর ঘর থেকে মুক্তিযোদ্ধা হওয়া রাজাকারদে…
  • ৩১ মার্চ ২০২৬
শিশুদের সব মৃত্যু হামের কারণে নয়: স্বাস্থ্যসচিব
  • ৩১ মার্চ ২০২৬
উপাচার্যকে কেন্দ্র করে কোনো বলয় থাকবে না: জবি উপাচার্য
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence