সাবেক শিক্ষামন্ত্রী মাহবুবুর রহমানের ইন্তেকাল

২৭ মার্চ ২০২১, ০৯:৩৬ AM
অ্যাডভোকেট মাহবুবুর রহমান

অ্যাডভোকেট মাহবুবুর রহমান © সংগৃহীত

সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ শনিবার (২৭ মার্চ) ভোর ৫টা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুরে বাবা মাহবুবুর রহমান। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান, রাজধানীর বারিধারা মসজিদে বাদ আছর মাহবুবুর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে।

১৯৮৪ সালে মাহবুবুর রহমান এরশাদ সরকারের ধর্মমন্ত্রী ও ১৯৮৬ সালে শিক্ষা মন্ত্রী ছিলেন । পরবর্তীতে তিনি অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ আসন (চাটখিল) থেকে বিএনপির সংসদ সদস্য ছিলেন।

১৯৬২ সালের ১২ ডিসেম্বর উচ্চ আদালতের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন মাহবুবুর রহমান।

অন্যরকম সেঞ্চুরির দ্বারপ্রান্তে লিটন
  • ১৯ এপ্রিল ২০২৬
বাল্কহেড চলাচলের জন্য ভেঙে দেওয়া হলো বাঁশের সাঁকো
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯৭৯ সালে ‘জিয়াউর রহমানের হাতে ধানের শীষ’ তুলে দেওয়া নিয়ে য…
  • ১৯ এপ্রিল ২০২৬
স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট, শুনানি কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ফের ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্টের ২৪ ঘণ্টা না পেরোতেই মা…
  • ১৯ এপ্রিল ২০২৬