ঢাকায় অঘোষিত ‘কারফিউ জারি’ করেছে সরকার

২৬ মার্চ ২০২১, ০৮:৩২ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকায় অঘোষিত কারফিউ জারি করেছে সরকার। জনগনকে বাদ দিয়েই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে তারা।

শুক্রবার (২৬ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি মহাসচিব সাংবাদিকদের এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা দিবসের দিন বাংলাদেশের যে অবস্থা বিশেষ করে ঢাকা শহরের, এটা আমাদের কারও কাছে প্রত্যাশিত নয়। আমরা সারা শহর দেখলাম একটা অঘোষিত কারফিউর মতো রয়েছে এবং জনগণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জনগণকে বাদ দিয়েই এই দিনটি সরকার উদযাপন করছে। আমরা আজকে (শুক্রবার) জাতীয় স্মৃতিসৌধে যেতে পারিনি।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে নিশ্চিদ্র নিরাপত্তার অংশ হিসেবে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। যে কারণে নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজারে যেতে পারেননি। পুলিশের অনুমতি নিয়ে দলের মহাসচিবের সঙ্গে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।

এপ্রিলেই শুরু হচ্ছে মেডিকেল-ডেন্টালের ক্লাস
  • ৩১ মার্চ ২০২৬
নেত্রকোনায় বিষপানে অসুস্থ স্কুলছাত্রের মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
জনগণকে কেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার দেওয়া হচ্ছে না, এমপিকে চ…
  • ৩১ মার্চ ২০২৬
এসএসসি ও দাখিল ভোকেশনালের সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ
  • ৩১ মার্চ ২০২৬
আজ ‘জুলাই সনদ’ নিয়ে দুঘণ্টা আলোচনা হবে সংসদে
  • ৩১ মার্চ ২০২৬
জবি ক্যাম্পাসের সামনে বাস থেকে চাঁদাবাজি, গণবিজ্ঞপ্তি দিয়ে …
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence