ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালাচ্ছেন মোদিবিরোধীরা

২৬ মার্চ ২০২১, ০৫:৪৫ PM
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ © সংগৃহীত

নরেন্দ্র মোদির আগমন ও বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালাচ্ছেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থায় নিয়ে তারা অবরোধ করে রেখেছেন। এছাড়া রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুদ্ধ ছাত্ররা।

শুক্রবার (২৬ মার্চ) বিকেল তিনটা থেকে এই তাণ্ডব শুরু করেন শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসা ও জামিয়া সিরাজুল উলুম মাদ্রাসার ছাত্ররা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তাদের দখলে নে। বিক্ষুব্ধরা স্টেশনে একটি টিকিট কাউন্টার, কন্ট্রোল প্যানেল ও চেয়ার ভাঙচুর করেন। এরপর তারা অগ্নিসংযোগ করেন। রেললাইনের ওপরে চেয়ার-টেবিলসহ স্টেশনের প্ল্যাটফর্মে থাকা মালামালে অগ্নিসংযোগ করে রেললাইনে ফেলে দেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. শোয়েব আহমেদ জানিয়েছেন, ছাত্ররা স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

লেবাননে হাতুড়ি দিয়ে যিশুর মূর্তি ভাঙলেন ইসরায়েলি সেনা, তীব্…
  • ২০ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা…
  • ২০ এপ্রিল ২০২৬
কলসি কাঁখে সুপেয় পানির দাবিতে ম্যারাথনে অংশ নিলেন দুই শতাধি…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদীপ কুমার আর নেই
  • ২০ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করেছে এনসিপি:…
  • ২০ এপ্রিল ২০২৬