রোহিঙ্গা ক্যাম্পে আগুনে প্রাণ গেছে ৭ জনের, এখনো উড়ছে ধোঁয়া

২৩ মার্চ ২০২১, ০৯:১০ AM
আগুনে পুড়ছে রোহিঙ্গা ক্যাম্প

আগুনে পুড়ছে রোহিঙ্গা ক্যাম্প © বিবিসি

কক্সবাজারের উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডে শত শত বাড়িঘর পুড়ে গেছে। এতে অন্তত সাত জন মারা গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তাদের চট্টগ্রাম নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ধোঁয়া উড়ছে। সেখানে দমকলের তিনটি ইউনিট এখনো কাজ করছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো অনেক জায়গা থেকে ধোঁয়া উড়ছে। আমাদের টিমগুলো এখনো ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা তাদের ঘর পরিষ্কার করার কাজ শুরু করেছে।’ তবে তিনি বলেন, হতাহতের সংখ্যা নির্ধারণ কিংবা এই আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপনে তদন্ত কমিটি কাজ করবে।

কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর কয়েক ঘণ্টা ধরে এ আগুনে পুড়ে যায় রোহিঙ্গাদের শত শত ঘর। শুরুতে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা না কমে বরং ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ নানা সংস্থার লোকজন ছুটে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে মধ্যরাত হয়ে যায়।

শেষ পর্যন্ত রাত ১টা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়েছে। যদিও এখনো পুড়ে যাওয়া বহু ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। সকাল থেকে ঘটনাস্থলে থাকা স্থানীয় সাংবাদিক ওবায়দুল হক চৌধুরী বলছেন, লোকজন ঘরবাড়ি পরিষ্কারের কাজ শুরু করেছে। কিন্তু কিছু জায়গায় এখনো টুকটাক আগুন দেখা যাচ্ছে।

ওই ক্যাম্পের অধিবাসী সৈয়দ আলম বলেন, তার ঘর যে ব্লকে সেটিসহ অন্তত ১২৬টি ব্লক পুরো পুড়ে ছাই হয়ে গেছে। এসব ব্লকের কোনটিতে ১৩০, কোনটিতে ১৬৫, কোনটিতে ১৯০টি করে পরিবার বসবাস করে আসছিলেন বলে জানান তিনি।

সৈয়দ আলম বলেন, আমার ঘরবাড়ি সব পুড়ে গেছে। সব সাফ হয়ে গেছে। কিছু নাই এখানে। হাজার হাজার ঘর ছাই হয়ে গেছে। কোন কিছু বের করতে পারিনি ঘর থেকে। পুরো এলাকার চিত্রই এমন। খবর: বিবিসি বাংলা।

অন্যরকম সেঞ্চুরির দ্বারপ্রান্তে লিটন
  • ১৯ এপ্রিল ২০২৬
বাল্কহেড চলাচলের জন্য ভেঙে দেওয়া হলো বাঁশের সাঁকো
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯৭৯ সালে ‘জিয়াউর রহমানের হাতে ধানের শীষ’ তুলে দেওয়া নিয়ে য…
  • ১৯ এপ্রিল ২০২৬
স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট, শুনানি কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ফের ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্টের ২৪ ঘণ্টা না পেরোতেই মা…
  • ১৯ এপ্রিল ২০২৬