এবার লকডাউন ও ছুটির বিষয়ে তথ্য অধিদফতরের বিজ্ঞপ্তি

২২ মার্চ ২০২১, ০৩:৪২ PM
তথ্য অধিদপ্তর

তথ্য অধিদপ্তর © লোগো

করোনার প্রাদুর্ভাবে লকডাউন বা সরকারি ছুটির বিষয়ে বিভ্রান্তি দেখা দেয়ায় তথ্য অধিদফতর এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। লকডাউন বা সরকারি ছুটির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে। সোমবার (২২ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে দেশে লকডাউন বা সরকারি সাধারণ ছুটি নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা যাচ্ছে।

সরকার সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, করোনা ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে লকডাউন বা সরকারি ছুটির বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গত বছরের অর্থাৎ ২০২০ সালের ২৩ মার্চের সরকারি ঘোষণার একটি পুরানো ভিডিও একটি মহল অসৎ উদ্দেশ্যে ভাইরাল করেছে। 

এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য সংবলিত প্রচারণার সঙ্গে জড়িতদের বিষয়ে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। 

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬