লকডাউন হবে কিনা সেই সিদ্ধান্ত সরকারের: স্বাস্থ্যমন্ত্রী

১৮ মার্চ ২০২১, ০৯:৪৪ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ফটো

দেশে আবারও লকডাউন দেয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে সরকার। সরকার যদি চায় তাহলে লকডাউন দেবে। তবে স্বাস্থ্যবিধি মেনে চললে লকডাউনের প্রয়োজন হবে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের এসব কথা বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আবারও লকডাউনের প্রস্তাব করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের এই পরামর্শ বাস্তবায়ন হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে সরকার। লকডাউনের চিন্তা করে সরকার। এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া্র এখতিয়ার কেবল সরকারের।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার, ইইউ ফান্ডেড প্রিজম প্রোজেক্টরের টিম লিডার আলী সাবেত এবং এজিডব্লিউবির সভাপতি মৌসুমী ইসলামসহ আরও অনেকে।

স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি দ্বিগুণ …
  • ১৭ এপ্রিল ২০২৬
রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
  • ১৭ এপ্রিল ২০২৬
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন, বিএনপির এক নেতাসহ ছাত্রদলে…
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬
বোরো মৌসুমে তেল সংকটে চরম ভোগান্তিতে কৃষকরা
  • ১৭ এপ্রিল ২০২৬
বছর আগে যার রিকশা ভাড়া ছিল না, পরের বছর সে ঢাকাতে ফ্ল্যাট ক…
  • ১৭ এপ্রিল ২০২৬