দুই ডোজ টিকা নিলেও শতভাগ সুরক্ষিত না: ডা. এবিএম আব্দুল্লাহ

১৭ মার্চ ২০২১, ০৩:১৫ PM
ডা. এবিএম আব্দুল্লাহ ও করোনা ভাইরাস

ডা. এবিএম আব্দুল্লাহ ও করোনা ভাইরাস © ফাইল ফটো

প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেছেন, করোনা ভাইরাসের দুই ডোজ টিকা নেয়ার পরও এই ভাইরাস থেকে শতভাগ সুরক্ষা পাওয়া যাবে না। ফলে যারা টিকা নিচ্ছেন তাদের স্বাস্থ্যবিধি মানতে হবে।

বুধবার (১৭ মার্চ) নিজ অফিসে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

তিনি আরও বলেন, আমাদের দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেয়া হচ্ছে। এই ভ্যাকসিনের দুই ডোজ নেয়ার পর ৯০-৯৫ ভাগ সুরক্ষা দেবে। ১০০ ভাগ সুরক্ষা কিন্তু দেবে না। ফলে দুই ডোজ টিকা নিলেও আমাদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।

স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি দ্বিগুণ …
  • ১৭ এপ্রিল ২০২৬
রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
  • ১৭ এপ্রিল ২০২৬
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন, বিএনপির এক নেতাসহ ছাত্রদলে…
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬
বোরো মৌসুমে তেল সংকটে চরম ভোগান্তিতে কৃষকরা
  • ১৭ এপ্রিল ২০২৬
বছর আগে যার রিকশা ভাড়া ছিল না, পরের বছর সে ঢাকাতে ফ্ল্যাট ক…
  • ১৭ এপ্রিল ২০২৬