মেরিন ড্রাইভে বেড়াতে গিয়ে লাশ হলো স্কুলছাত্রী

১২ মার্চ ২০২১, ০৯:২৬ PM
নুসাইবা রহমান রাইফা

নুসাইবা রহমান রাইফা © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে প্রাইভেটকারের চাপায় চতুর্থ শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। তার নাম নুসাইবা রহমান রাইফা। 

শুক্রবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে টেকনাফের শাপলাপুর মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাইফা এনজিও ফোরাম কর্মকর্তা শামসুর রহমান রিপনের বড় মেয়ে। সে কক্সবাজার আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়তো। নিহত রাইফার পৈত্রিক বাড়ি চাঁদপুরে।

নিহতের পরিবার সূত্র জানায়, দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে মেরিন ড্রাইভ সড়কে বেড়াতে বের হয় রাইফা। এ সময় শাপলাপুর চেক পোস্টের কাছে মেরিন ড্রাইভে রাস্তা পার হচ্ছি রাইফা। তখন দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা বোট ক্লাবে চাকরি, নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ
  • ১১ এপ্রিল ২০২৬
ইরানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে চীন
  • ১১ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বন বিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ জব্দ
  • ১১ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি 
  • ১১ এপ্রিল ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদ…
  • ১১ এপ্রিল ২০২৬
close