‘স্বাধীনতা আন্দোলনের গল্পটা তার বক্তব্যে ফুটে উঠেছিল সেইদিন’

০৭ মার্চ ২০২১, ০৬:১১ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে ও উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের ব্যবস্থাপনায় রবিবার (৭ মার্চ) সকাল ১০টায় উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজ চত্বরে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মনজুর আলম।

অনুষ্ঠানে মনজুর আলম বলেন, ‘আজ ঐতিহাসিক ৭ মার্চ। এই দিন সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৮ মিনিট বক্তব্য দিয়েছিলেন। স্বাধীনতা আন্দোলনের পুরো গল্পটাই তার এই বক্তব্যে ফুটে উঠে সেইদিন। বজ্র কন্ঠের তার সেই বক্তব্য বাঙালির স্বাধীনতা অর্জনের প্রথম মুক্তির সনদ বলা যায়। ৭ই মার্চ এর পর বাঙালির স্বাধীনতা অর্জনের দৃশ্যপট পাল্টে যায়। ঝাঁপিয়ে পড়ে বাঙালি স্বাধীনতা অর্জনের পথে। এই বক্তব্য এখন ইউনেস্কো কর্তৃক স্বীকৃত।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, অধ্যাপক আবু ছগির, অধ্যাপক কাজি মাহবুবুর রহমান, কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬