স্কুল-কলেজ শিক্ষার্থীদেরও টিকা দেয়া হবে

০৩ মার্চ ২০২১, ১১:২৬ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ফটো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হবে। যদি আরও ভ্যাকসিন আনা সম্ভব হয় তাহলে ভ্যাকসিন দেওয়ার বয়সসীমা আরও কমানো হবে। তখন শিক্ষার্থীদের টিকা দেওয়ার শিডিউলের বিষয়টিও ভেবে দেখা হবে।

বুধবার (৩ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের এই কথা জানান তিনি। মন্ত্রী জানান, বিদেশি নাগরিক, সরকারি কর্মচারী, বিভিন্ন পোর্টে যারা কাজ করেন তাদের ভ্যাকসিন দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী টিকা পাবেন বিদেশিরা।

তিনি আরও জানান, এখন পর্যন্ত ৩৩ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আর ৪৫ লাখ মানুষ রেজিস্ট্রেশন করেছেন।

মন্ত্রী বলেন, জুলাই এর মধ্যে চার কোটি ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। অক্সফোর্ডের ভ্যাকসিন ছাড়া অন্য দেশ থেকেও টিকা আনার জন্য আলোচনা চলছে।

ভারতের ভিসা চালু আগামী সপ্তাহেই!
  • ১৩ এপ্রিল ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রামীণ ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদ…
  • ১৩ এপ্রিল ২০২৬
সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈনের চার সহযোগী চার…
  • ১৩ এপ্রিল ২০২৬
ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা করায় ১ জনকে কারাদণ্ড, ৫ জনকে জরিমানা
  • ১৩ এপ্রিল ২০২৬
কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে মাদ্রাসা শিক্ষককে হাতুড়ি …
  • ১৩ এপ্রিল ২০২৬