স্বাধীনতা দিবসে ঢাকা-জলপাইগুড়ি ট্রেন উদ্বোধন করবেন হাসিনা-মোদি

০২ মার্চ ২০২১, ০৬:৩১ PM
 ঢাকা-জলপাইগুড়ি ট্রেন

ঢাকা-জলপাইগুড়ি ট্রেন © সংগৃহীত

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৬ মার্চ ঢাকা থেকে সরাসরি ভারতের নিউ জলপাইগুড়িতে যাত্রীবাহী রেল চালু হচ্ছে। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেটি উদ্বোধন করবেন।
মঙ্গলবার (২ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফর করবেন। ওই সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন একটি আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন ঢাকা থেকে সরাসরি ভারতের নিউ জলপাইগুড়ি রেল জংশন পর্যন্ত নীলফামারী জেলার চীলাহাটি-হলদিবাড়ী রুটে চালানোর জন্য রেলটি দুই দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।

সপ্তাহে কত দিন রেল চলবে, রেল ছাড়া ও পৌঁছানোর সময়, ভাড়া, ইমিগ্রেশন, রেলের নাম- এসব বিষয় উভয় দেশের রেল মন্ত্রণালয়ের কর্মকর্তা পর্যায়ে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এক দিনে তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ০৩ এপ্রিল ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০৩ এপ্রিল ২০২৬
পাকিস্তানে এক রাতের মধ্যে জ্বালানির দাম দ্বিগুণ, পেট্রোল বে…
  • ০৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশে পেট্রোল-অকটেন উৎপাদনের পরও সংকট কেন?
  • ০৩ এপ্রিল ২০২৬
অকালে বিদায় নিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ
  • ০৩ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক
  • ০৩ এপ্রিল ২০২৬