যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

০২ মার্চ ২০২১, ০৫:৩৮ PM
বহিষ্কৃত শিক্ষক মো: ফরহাদ আলী

বহিষ্কৃত শিক্ষক মো: ফরহাদ আলী © সংগৃহীত

অর্থ আত্মসাৎ ও যৌন হয়রানির অভিযোগে টাঙ্গাইলের এক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষক মো: ফরহাদ আলী (৪৫) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও পচাসারুটিয়া মেহের আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় স্কুল পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।

মঙ্গলবার (২ মার্চ) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা ডা. তাহেরুল ইসলাম।

ডা. তাহেরুল ইসলাম জানান, শিক্ষাপ্রতিষ্ঠান একটি পবিত্র স্থান। এখানে কোমলমতি ছাত্রছাত্রীরা লেখাপড়া করে। জেনে শুনে একজন অপরাধীকে বহাল রাখতে পারি না। প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখতে এবং শিক্ষার্থীদের ফের স্কুলমুখী করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার এক হতদরিদ্র কাঠমিস্ত্রির স্ত্রীকে চাকরি দেয়ার কথা বলে সম্পর্ক গড়ে তোলেন প্রধান শিক্ষক মো: ফরহাদ আলী। তাকে মোবাইল ফোনে ও সরাসরি একাধিকবার শারীরিক সম্পর্কের জন্য প্রস্তাব দেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নারীর সঙ্গে তার আপত্তিকর কথোপকথনের একাধিক অডিও ভাইরাল হয়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাগরপুর আমলি আদালতে প্রধান শিক্ষকসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন।

বিষয়টি জানাজানি হলে গত বছরের ২১ ডিসেম্বর প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করে স্কুল পরিচালনা কমিটি। পরে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক মো: ফরহাদ আলীর মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।

শিক্ষানবিশ ৪ এএসপিকে চাকরি থেকে অপসারণ
  • ২৫ মার্চ ২০২৬
৪ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ
  • ২৫ মার্চ ২০২৬
পরকীয়ার অভিযোগ, ভাঙল মৌসুমী হামিদের সংসার
  • ২৫ মার্চ ২০২৬
২৫ মার্চের গণহত্যা এক ভয়াবহ রাষ্ট্রীয় সহিংসতার প্রতীক: নাহি…
  • ২৫ মার্চ ২০২৬
৫০ জনের অধিক যাত্রী নিয়ে ফেরি থেকে নদীতে পড়ল বাস
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের আবেদন যেভাবে করবেন
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence