মৃত্যুর চারদিন পর হাইকোর্টে উঠল মুশতাকের জামিন আবেদন

০১ মার্চ ২০২১, ১০:১৪ PM
মুশতাক আহমেদ

মুশতাক আহমেদ © ফাইল ফটো

গাজীপুরের কাশিমপুর কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর চারদিন পর তার জামিননের শুনানির জন্য আদালতে উঠেছে। তবে মুশতাক আহমেদ মারা যাওয়ায় তার মৃত্যুর বিষয়টি আদালতে হলফনামা আকারে জমার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (১ মার্চ) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত ২১ জানুয়ারি হাইকোর্টে মুশতাক আহমেদের জামিন আবেদন করা হয়। তবে সেই জামিনের শুনানি হওয়ার আগেই গত ২৫ ফেব্রুয়ারি কারাগারে মৃত্যু বরণ করেন এই লেখক।

সোমবার শুনানিতে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া আদালতকে জানান, ‘লেখক মুশতাক আহমেদ মারা গেছেন।’ তখন আদালত আইনজীবীকে সেই তথ্য হলফনামা আকারে জানাতে বলেছেন।

সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী সাংবাদিকদের বলেন, আগামী ৩ মার্চের মধ্যে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়টি হলফনামা আকারে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৬ মে লেখক মুশতাক আহমেদ ও কার্টুনিস্ট আহমেদ কবীর কিশোরকে গ্রেফতার করে র‌্যাব। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা ও গুজব ছড়ানোর অভিযোগে তারা দুজনসহ মোট ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

ট্যাগ: আদালত
বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬