কদমতলীতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

০১ মার্চ ২০২১, ১০:২৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

রাজধানীর কদমতলীর দক্ষিণ দনিয়ায় একটি বাসায় এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু খবর পাওয়া গেছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে অচেতন অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া ছাত্রীর নাম ফারজানা আক্তার মীম (১০)। মীম চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর গ্রামের ওয়াহিদ গাজির মেয়ে। সে পরিবারের সঙ্গে দক্ষিণ দনিয়ায় বসবাস করতো। সে মুরাদপুরে একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছা্ত্রী ছিল।

এ বিষয়ে মীমের বাবা ওয়াহিদ গাজী জানান, এশার নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন তিনি। আর মীমের মা ও বড় ভাইও বাসার বাইরে ছিলেন। পাশের বাসার এক মেয়ের সঙ্গে নিজেদের বাসাতেই খেলছিল মীম। এর কিছুক্ষণ পর পাশের বাসার ভাড়াটিয়াদের মাধ্যমে খবর পেয়ে বাসায় গিয়ে দেখেন মীমকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। এরপর সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মীমের সঙ্গে খেলা করা মেয়েটির বরাত দিয়ে তিনি বলেন, বাসায় বিছানার উপর বসে খেলার সময় তার গলার ওড়নার একপাশ সিলিং ফ্যানের সঙ্গে আটকে যায়। এতে তার গলায় ফাঁস লাগে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নিহত ছাত্রীর স্বজনরা দাবি করেন গলায় ফাঁস লেগে সে মারা গেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

ট্যাগ: মৃত্যু
নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএমইউতে প্রশিক্ষকদের…
  • ১৯ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর
  • ১৯ এপ্রিল ২০২৬
অতীতের সরকারের দুর্নীতি-ভুল পলিসিতে স্বাস্থ্য ব্যবস্থা এখন …
  • ১৯ এপ্রিল ২০২৬
তিন মাস পর ফের নতুন কমিটি জবি শিবিরের
  • ১৯ এপ্রিল ২০২৬
ভাল নেই হাফেজে কোরআন হামিদুর, মস্তিষ্ক থেকে জটিলতা কিডনিতেও
  • ১৯ এপ্রিল ২০২৬
অন্যরকম সেঞ্চুরির দ্বারপ্রান্তে লিটন
  • ১৯ এপ্রিল ২০২৬