ঢাকা আইনজীবী সমিতির নেতৃত্ব ভাগাভাগি আ’লীগ-বিএনপির

২৭ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৪ AM
অ্যাডভোকেট আবুল বাতেন ও খোন্দকার মো. হযরত আলী

অ্যাডভোকেট আবুল বাতেন ও খোন্দকার মো. হযরত আলী © সংগৃহীত

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতিসহ ১৫টি পদে প্রার্থীরা জয়ী হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদকসহ আট পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা। ২০২১-২২ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আব্দুল্লাহ আবু।

আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের বিজয়ীরা হলেন সভাপতি অ্যাডভোকেট আবুল বাতেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক এ কে এম সালাহউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান (তারেক), কোষাধ্যক্ষ একেএম আরিফুল ইসলাম কাওছার, গ্রন্থাগার সম্পাদক শারমিন সুলতানা হ্যাপী, সাংস্কৃতিক সম্পাদক শায়লা পারভীন পিয়া, দপ্তর সম্পাদক পজাকির হোসাইন (লিঙ্কন), ক্রীড়া সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক এ এস ইমরুল কায়েশ।

সদস্য পদে বিজয়ীরা হলেন- এ বি এম ফয়সাল সারোয়ার, বাহারুল ইসলাম (বাহার), জুয়েল চন্দ্র মাদক, মো. মহিন উদ্দিন (মহিন), সুলতানা রাজিয়া রুমা ও মো. আহসান হাবিব।

এদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে বিজয়ীরা হলেন- সাধারণ সম্পাদক খোন্দকার মো. হযরত আলী, সিনিয়র সহ-সভাপতি আলহাজ কামাল উদ্দিন ও সহ-সভাপতি মো. আনিসুর রহমান (আনিস)। এ প্যানেল থেকে সদস্য পদে বিজয়ীরা হলেন- বাবুল আক্তার (বাবু), এম আর কে রাসেল, মো. হোসনী মোবারক (রকি), মো. সোহাগ হাসান রনি ও মোসা. তাসলিমা আক্তার।

ঢাকা আইনজীবী সমিতি ভবনে  গত বুধ ও বৃহস্পতিবার এই নির্বাচনের ভোটগ্রহণ হয়। প্রতিদিন সকাল ৯টায় শুরু হয়ে মাঝে এক ঘন্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হয়। মোট ১৭ হাজার ৭৫৬ জন ভোটারের মধ্যে আট হাজার ৭০৬ জন ভোট দেন। গতকাল শুক্রবার দুপুরের পর ভোট গণনা শুরু হয়।

ফেনীর সাবেক তিন এমপিসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬