পোশাক সরবরাহে অনিয়ম, ভিকারুননিসাকে সতর্কতা

২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০৪ AM
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ © ফাইল ফটো

শিক্ষার্থীদের স্কুলের পোশাক সরবরাহের জন্য একটি প্রতিষ্ঠানকে একচ্ছত্রভাবে সুযোগ দেওয়ায় সতর্ক করে দেওয়া হয়েছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে।

জানা গেছে, প্রতিযোগিতা আইন ২০১২ উপেক্ষা করে স্কুলের শিক্ষার্থীদের জন্য পোশাক সরবরাহের কাজ দেওয়ার কারণে ভিকারুননিসা কর্তৃপক্ষকে ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করারও নির্দেশ দিয়েছে কমিশন। মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের সঙ্গে এ চুক্তি করা ভিকারুননিসা।

এছাড়া ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের তিনটি ক্যাম্পাসের প্রত্যেকটির শিক্ষার্থীদের জন্য পোশাক সরবরাহে কমপক্ষে তিনটি করে টেইলার্স বাছাই করতে বলেছে কমিশন।

অপরদিকে একচেটিয়া স্কুলের পোশাক সরবরাহের জন্য মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজকে ৭৯ হাজার ৮৯৭ টাকা জরিমানা করেছে প্রতিযোগিতা কমিশন। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত পোশাক সরবরাহের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়।

প্রতিযোগিতা কমিশনের ব্যাংক অ্যাকাউন্টে আগামী ৩১ মার্চের মধ্যে এ জরিমানার টাকা জমা দিতে আদেশ দেওয়া হয়েছে।

যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?
  • ০২ এপ্রিল ২০২৬