তরুণদের সুন্দর জীবন গড়ার আহ্বান কাদেরের

০৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:২০ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সমাজের নানান চ্যালেঞ্জ মোকাবেলা করে তরুণদের সুন্দর জীবন গড়তে হবে ।

রবিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মানসিক স্বাস্থ্য বিষয়ক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘মশাল’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাঁর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘যে তারুণ্য দেশকে স্বাধীন করার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিল, সে তারুণ্য অপসংস্কৃতির আগুনে পুড়তে পারে না।’ ব্যক্তি ও সমাজের বিভিন্ন ভালো কাজে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের আরো বলেন, অবকাঠামো উন্নয়ন যদি হয় হার্ডওয়্যার তাহলে মানসিক স্বাস্থ্য তথা মননশীলতা হচ্ছে সফটওয়্যার।

ভার্চুয়াল প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ‘মশাল’ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মারিয়া মুমুসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
  • ২১ এপ্রিল ২০২৬
কন্টেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর
  • ২১ এপ্রিল ২০২৬
৭ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্…
  • ২১ এপ্রিল ২০২৬
পাবনায় ৩ লক্ষাধিক শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে: সিভিল…
  • ২১ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষার জন্য মেক্সিকোতে গিয়েছিলেন মুহিব,ইউক্রেনের ড্রোন…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক ন…
  • ২১ এপ্রিল ২০২৬