ব্লগার অভিজিৎ হত্যার রায় ১৬ ফেব্রুয়ারি

০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪৭ PM
অভিজিৎ রায়

অভিজিৎ রায় © ফাইল ফটো

ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় রায় ঘোষণার জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এই দিন ধার্য করেন। আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম সারোয়ার বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামিপক্ষের যুক্তিতর্কের জবাব দেওয়া হয়েছে। এ মামলায় তিন আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তারা কিভাবে হত্যা করেছে তার সব বর্ণনা জবানবন্দিতে আছে। অন্য সাক্ষী ও আসামিদের জবানবন্দি- সব মিলিয়ে এ আসামিরা যে হত্যাকাণ্ডে জড়িত ছিল তা আমরা আদালতের সামনে তুলে ধরেছি।' আসামিরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ রায়কে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। ওই দিন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ট্যাগ: আদালত
বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬