বাংলাদেশ আল-জাজিরার প্রতিবেদনের জবাব দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৩০ PM
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল © ফাইল ফটো

পররাষ্ট্রমন্ত্রী ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আল-জাজিরার প্রতিবেদনের জবাব দিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এটি তথ্যভিত্তিক নয়, হলুদ সাংবাদিকতা’।

আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজা কনকর্ডে নৌ-পুলিশের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, আইএসপিআর ওই প্রতিবেদনের জবাব দিয়েছেন। প্রতিবেদনটি তথ্যভিত্তিক নয়। এটা হলুদ সাংবাদিকতা। এগুলো সাংবাদিকতার নর্মসের ভেতরে পড়ে না।

আল-জাজিরার প্রতিবেদন দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে তিনি বলেন, আমি মনে করি, যারা এটা করেছে তাদের একটি উদ্দেশ্য ছিল। সে উদ্দেশ্য নিয়ে তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। আমরা মনে করি এগুলো ভিত্তিহীন এবং দেশবিরোধী একটি ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।

ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
  • ২১ এপ্রিল ২০২৬
কন্টেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর
  • ২১ এপ্রিল ২০২৬
৭ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্…
  • ২১ এপ্রিল ২০২৬
পাবনায় ৩ লক্ষাধিক শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে: সিভিল…
  • ২১ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষার জন্য মেক্সিকোতে গিয়েছিলেন মুহিব,ইউক্রেনের ড্রোন…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক ন…
  • ২১ এপ্রিল ২০২৬