শেষবারের মত বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

২৯ জানুয়ারি ২০২১, ১১:৫৫ AM
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো ১৫ দিন বাড়ানো হয়েছে

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো ১৫ দিন বাড়ানো হয়েছে © ফাইল ফটো

কোভিড-১৯ মহামারির কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এরমাধ্যমে সর্বশেষ দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন। করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে কয়েক দফায় বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে কয়েকমাস আগে কওমি মাদ্রাসা খুলে দেওয়ার সিদ্ধান্ত জানায় সরকার।

আজ শুক্রবার (২৯ জানুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনা করে ফের ছুটি বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর আগামীকাল শনিবার (৩০ জানুয়ারি) পর্যন্ত ছুটি ছিল।

সেই ছুটি এবার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে বলে এম এ খায়ের জানিয়েছেন। তবে এরইমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এজন্য সময় দেওয়া হয়েছে। এরপরই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সে হিসেবে সর্বশেষ দফায় ছুটি বৃদ্ধি করা হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জানা গেছে, দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তুরযুক্ত উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খোলার জন্য প্রস্তুত কিনা, আর প্রস্তুত না হলে কেন তা জানতে চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত ২২ জানুয়ারি এ সংক্রান্ত একটিগাইড লাইন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল আরো ১৫ দিন

এটি বাস্তবায়নে সকল আঞ্চলিক পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা কি নিজ অঞ্চল, জেলা এবং উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না তা পরিবীক্ষণের মাধ্যমে নিশ্চিত করে ই-মেইলের মাধ্যমে জানাতে হবে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মাউশির মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন উইং এর সহকারী পরিচালক মোহছেনা বেগম স্বাক্ষরিত এক স্মারকে বিষয়টি জানানো হয়েছে। এটি সকল আঞ্চলিক পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে গত ২২ জানুয়ারি এক নোটিশে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খোলার জন্য গাইডলাইন অনুযায়ী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে গ্রহণ করতে প্রতিষ্ঠান প্রধানদের প্রতি নির্দেশনা দিয়েছিল মাউশি। নোটিশটিতে সই করেছিলেন মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক।

এর এক সপ্তাহ পর বৃহস্পতিবার ওই নোটিশে বলা হয়, দেশের সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরযুক্ত উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে (সরকারি ও বেসরকারি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ২২ জানুয়ারি একটি গাইড লাইন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে। এ গাইডলাইন যথাযথ অনুসরণ করে সকল শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আনন্দময় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রস্তুত কাছে কি না তা পরিবীক্ষণ করা প্রয়ােজন।

সে লক্ষ্যে সকল আঞ্চলিক পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ কি নিজ অঞ্চল, জেলা এবং উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না তা পরিবীক্ষণ এর মাধ্যমে নিশ্চিত করবেন। কোন প্রতিষ্ঠান উক্ত গাইড লাইন যথাযথাভাবে বাস্তবায়ন না করে থাকলে, কেন বাস্তবায়ন করতে পারছে না তা মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন উইং এর পরিচালককে (director_mew_dshe@yahoo.com) ই-মেইলের মাধ্যমে অবহিত করবেন।

এতে কোভিড-১৯ মােকাবিলার পাশাপাশি মুজিব বর্ষ উপলক্ষ্যে স্থায়ীভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলােকে স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আনন্দময় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গাইড লাইন অনুসরণপূর্বক যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না তা পরিবীক্ষণ করার নির্দেশক্রমে অনুরােধ করা হয়েছে।

বরের বাড়ীতে ৯ মসজিদ থেকে আনা হয়েছে খাটিয়া, জুমার নামাজের …
  • ১৩ মার্চ ২০২৬
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • ১৩ মার্চ ২০২৬
কেমন হবে বাংলাদেশের একাদশ?
  • ১৩ মার্চ ২০২৬
ওমানে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষে নিহত ২
  • ১৩ মার্চ ২০২৬
জ্বালানি সংকটে মাছ ধরতে পারছেন না উপকূলের জেলেরা
  • ১৩ মার্চ ২০২৬
সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আ…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081