শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল আরো ১৫ দিন

২৯ জানুয়ারি ২০২১, ১১:৪৩ AM

© ফাইল ফটো

কোভিড-১৯ মহামারির কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে কওমি মাদ্রাসা এ ছুটির আওতায় থাকছে না।

আজ শুক্রবার (২৯ জানুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনা করে এ সিদ্ধান্তের কথা জানান। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

পড়ুন: শেষবারের মত বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

প্রসঙ্গত, বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর আগামীকাল শনিবার (৩০ জানুয়ারি) পর্যন্ত ছুটি ছিল।

সেই ছুটি এবার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে বলে এম এ খায়ের জানিয়েছেন।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close