নুরের বিচার দাবিতে মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভ

২৯ জানুয়ারি ২০২১, ১২:০২ AM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের বিচার দাবিতে তার নিজ এলাকার মানুষজন মানববন্ধন মাদ্রাসা শিক্ষকরা।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) পটুুয়াখালির দশমিনা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন মাদ্রাসার শিক্ষক ও আউলিয়াপুর এলাকাবাসী এবং মসজিদের মুসল্লিরা। 

জানা গেছে, নুরের বড়বোন মিনারা বেগমের (মিনি) শ্বশুরের মামলায় আউলিয়াপুর মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক মাওলানা হাবিব হাওলাদার গ্রেফতার হন।তাকে গ্রেফতারে নুরের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ ওই এলাকার সাধারণ মানুষের। সেজন্য তারা নুরের শাস্তি চেয়ে মানববন্ধন করেন।

এ ব্যাপারে নুরুল হক নুর  বলেন, একটি মহল আমাকে হেয়প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। আমার বোনের স্বামী-শ্বশুরের সঙ্গে তাদের আত্মীয়স্বজনের জমিজমা নিয়ে বিরোধে মামলা হয়েছে। সেখানে আমি কোনোভাবেই জড়িত নই। 

দশমিনা থানার ওসি মো. জসীম জানান, মামলা তার নিজস্ব গতিতে চলবে, এখানে কারও প্রভাবে কাজ হবে না।

ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬