ভাইরাল হওয়া ছবি ও ব্যারিস্টার রুমিন ফারহানা © সংগৃহীত
করোনা ভাইরাসের টিকা নেননি বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ১১টায় বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন তিনি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর করোনা ভাইরাসের ভ্যাকসিন নেয়ার ছবি ভাইরাল হয়। অনেকেই সেটি বিএনপি নেত্রী রুমিন ফারহানার বলে দাবি করেন।
এ প্রসঙ্গে রুমিন ফারহানা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি করোনার টিকা নেইনি। একটি চক্র ছবিটি ছড়িয়ে ষড়যন্ত্র করছে। যে নারীর ছবি ভাইরাল হয়েছে তিনি একজন চিকিৎসক।’
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ফেসবুকে যে ছবিটি ভাইরাল হয়েছে, সেটি ঢাকা মেডিকেল কলেজের একজন চিকিৎসকের। তার নাম ডা. শামীমা। বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি করোনা ভাইরাসের টিকা নেন।