আবারও বাসা-ভাড়াটিয়ার তথ্য নেবে ডিএমপি

২৭ জানুয়ারি ২০২১, ০১:২৭ PM
প্রতীকী

প্রতীকী

ফের বাসা-বাড়ি ও ভাড়াটিয়ার তথ্য হালনাগাদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি-ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ কে এম হাফিজ আক্তার বলেন, ডিএমপি কমিশনার নির্দেশ দিয়েছেন রাজধানীর বাসা-বাড়ির ও ভাড়াটিয়াদের তথ্য হালনাগাদ করার। আমরা খুব দ্রুতই এ হালনাগাদের কাজ শুরু করবো। আমাদের পুলিশ সদস্যরা প্রতিটি বাসা-বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন।

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে প্রত্যেকটি ডিভিশন ও থানায় পুলিশের ফোর্স বাড়ানো হয়েছে। পাশাপাশি বিট পুলিশিং শক্তিশালী করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, সম্প্রতি ঢাকায় রাতের বেলা বিভিন্ন জায়গায় ছিনতায়ের ঘটনা ঘটছে। ছিনতাই-ডাকাতিসহ বিভিন্ন সম্পত্তি-অর্থনৈতিক অপরাধ নিয়ন্ত্রণে আনতে গত ১৬ জানুয়ারি থেকে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।

অপরাধ দমনে জনবল বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, রাজধানীতে শুধু এই ছিনতাই জাতীয় অপরাধ হয় না, বিভিন্ন ধরনের অপরাধ হয়। এ বিষয়ে টহল টিম বাড়ানো হয়েছে। আমাদের প্রতিটি থানায় এখন ২৫ থেকে ৩০ জনকে সাব ইন্সপেক্টর দেওয়া হয়েছে।

সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
close