শিগগিরই কারিগরিতে ৭ হাজার শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী

২৪ জানুয়ারি ২০২১, ১২:১৬ PM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কারিগরিতে শিগগিরই সরকারী কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সাত হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে কারিগরিতে কিছু শিক্ষকের যে সংকট তৈরি হয়েছে সেটি দূর হবে।

রোববার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদে পরীক্ষা ছাড়াই এইচএসসি অটোপাস সংক্রান্ত বিল নিয়ে আলোচনায় সংসদ সদস্যদের করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায় প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে কাজ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আরও উন্নত করা হচ্ছে। শিক্ষক সঙ্কট দূরীকরণে শিগগিরই পিএসসির মাধ্যমে ৭ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।

ট্যাগ: কারিগরি
ঢাবির কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯ টায় অফিসে উপস্থিত থাকতে …
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য পিএসসির জরুরি ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে যাচ্ছেন তামিম, সন্ধ্যায় বসছে নতুন এডহক কমিটির সভা
  • ০৭ এপ্রিল ২০২৬
ধানের শীষে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন …
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য সচেতনতায় রাবিতে সা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালের ভুল রিপোর্টে চিকিৎসায় বিলম্ব, নিভে গেল সাকিবের জ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close