দেশে আসছেন ড. বিজন

২২ জানুয়ারি ২০২১, ০৭:৫৩ PM
ড. বিজন কুমার শীল

ড. বিজন কুমার শীল © ফাইল ফটো

দেশে আসছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গণ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. বিজন কুমার শীল। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্রের কাজ থেকে মেইল পেয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি দেশে ফিরবেন ড. বিজন।

তিনি বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আমাকে বাংলাদেশে কাজ করার অনুমতি দিয়েছে। গণবিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য বাংলাদেশে কাজ করবো। এ সংক্রান্ত মেইল আমি গতকাল (বৃহস্পতিবার) গণস্বাস্থ্য কেন্দ্রের কাছ থেকে পেয়েছি।

অধ্যাপক বিজন কুমার বলেন, ইতোমধ্যে আমি সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকোমশনে যোগাযোগ করেছি। ভিসা আবেদন প্রক্রিয়ার মধ্যে আছি। ভিসা পেয়ে গেলে খুব শিগগিরই দেশে আসবো।

ড. বিজন কুমার শীল ২০০৩ সালে সিঙ্গাপুরে সার্স ভাইরাসের কিটের উদ্ভাবন করে আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেন। গত বছর করোনা মহামারি দেখা দিলে গণস্বাস্থ্য কেন্দ্রে তার নেতৃত্বে করোনা শনাক্তে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি ‘জি র‌্যাপিড ডট ব্লট’ কিট উদ্ভাবন করে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬